বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে জহির উদ্দিন স্বপন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁরা দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মী, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও ছিলেন।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। এর আগে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
.png)