মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসির সদস্যরা অভিযান শুরু করেন। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশের সদস্যরাও ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়কসংলগ্ন ওই ভবনের সামনে সিটিটিসির সদস্যদের অবস্থান করতে দেখা যায়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষকে বাড়িটির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। একই এলাকায় একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ওসি সাইফুল আলমের ভাষ্য, ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
.png)