রূপসার নৈহাটিতে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

 


খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফখরুল শেখ (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১টার দিকে কিসমতখুলনা এলাকার মেসার্স রূপসা ব্রিক্স নামের একটি ইটভাটায় ঢুকে দুর্বৃত্তরা ফখরুল শেখকে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়।

নিহত ফখরুল শেখ (৩২) নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মমিন উদ্দিনের ছেলে।

গুলির ঘটনায় গুরুতর আহত ফখরুল শেখকে পরে এলাকাবাসী উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ইটভাটায় ঢুকে ফখরুল শেখকে লক্ষ্য করে গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে ফখরুল শেখকে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Previous Post Next Post