না ফেরার দেশে মেসির বাবা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবিয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক ১০টার দিকে হোর্হে মেসির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।

লিওনেল মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছেলের শৈশবের ফুটবলজীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো যাত্রায় তিনি পাশে ছিলেন।

মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন হোর্হে। ছেলের হয়ে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং চুক্তিসংক্রান্ত বিষয়গুলো তিনি দেখভাল করতেন। পাশাপাশি মেসির ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

হোর্হে মেসির মৃত্যুর খবরে ফুটবলবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর বিষয়ে মেসি পরিবারের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Previous Post Next Post