জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার (৮ আগস্ট) সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৭ আগস্ট) সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে শনিবার সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তরের কাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট নয় ঘণ্টা সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়:
- পিটিআই স্কুল এরিয়া
- আমপাড়া
- জামতলা
- পুরাতন বাস স্ট্যান্ড
- সোমপাড়া
- আরপিন নগর (আংশিক)
- মুক্তার পাড়া
- পৌরবিপনি
- কালীবাড়ী
- বালুর মাঠ
- উকিলপাড়া
- কাজির পয়েন্ট
- প্রিয়াঙ্গন মার্কেট এলাকা
- এসপি বাংলো এলাকা
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
