সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু
পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস রাত দেড়টার দিকে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Previous Post Next Post